August 14, 2026, 8:16 am

সাত এএসপি ও ৪৯ ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

সাত এএসপি ও ৪৯ ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

সরকার সাতজন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শক (ওসি) সহ মোট ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সকল প্রকার অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন।

অবসরপ্রাপ্ত সাত এএসপি হলেন- র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

সরকারি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আদেশ জারির পর থেকে সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা