August 14, 2026, 7:25 am

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির হেরিটেজ সাইকেল র‍্যালি

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির হেরিটেজ সাইকেল র‍্যালি

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হওয়া এই র‍্যালি ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রায় ৩০০ জন নাগরিক এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ঢাকা গেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে নগর ভবনে এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক সাইক্লিস্টকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর এবং এটি একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি তরুণদের সাইকেল চালানোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজন রয়েছে। তিনি নাগরিকদের মধ্যে মমত্ববোধ ও দায়িত্বশীলতার চেতনা গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা