August 13, 2026, 9:34 am

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে ভোগান্তি

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে ভোগান্তি

রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে গ্যাসের চাপ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের চিত্র স্পষ্ট দেখা গেছে। সিএনজিচালিত যানবাহনগুলো নিয়ে পরিবহন মালিক ও চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই ভোর থেকে অপেক্ষা করে ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন।

বেশিরভাগ স্টেশনগুলোতে 'গ্যাস নেই' সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না এবং কোথাও কোথাও গ্যাস একেবারে মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা