বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) দুপুর দেড়টায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের খোঁজ-খবর নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুযোর্গ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেন।