August 18, 2026, 12:03 pm

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা: শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা: শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান

দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাওয়া ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করতে হলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং বিশৃঙ্খলা চলবে না। বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করারও গুরুত্ব তুলে ধরেন।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি তৈরি না করে, তাদের প্রস্তাবনা সংসদে উপস্থাপন করা উচিত। তিনি বলেন, দেশকে আর পিছিয়ে রাখা যাবে না এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে।

তিনি অতীতে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এবং বলেন, সরকার সেই অপরিকল্পিত ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে।

জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী ১০ বছরে জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। তিনি আরও জানান, পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে, চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা