August 9, 2026, 11:04 am

ইসলামের দৃষ্টিতে রাতের কুসংস্কার: ১১টি অহেতুক বিশ্বাস

ইসলামের দৃষ্টিতে রাতের কুসংস্কার: ১১টি অহেতুক বিশ্বাস

জাহেলি যুগে আরব সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার ও অহেতুক বিশ্বাস প্রচলিত ছিল। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে পাখি উড়ানো, পাখির উড়াল দেখে যাত্রার শুভ বা অশুভ হওয়া নির্ধারণ করা হতো। এছাড়া, প্যাঁচা বসলে গৃহবাসীদের নিকটতম কারও মৃত্যু হবে বলে মনে করা হতো।

রাসুলুল্লাহ (সা.) কোরআন-সুন্নাহর শিক্ষার মাধ্যমে এসব কুসংস্কার দূর করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এসব কুলক্ষণের কোনো বাস্তবতা নেই’ (বোখারি: ৫৭০৭)। অন্য এক হাদিসে নবীজি (সা.) উল্লেখ করেন, ‘যে ব্যক্তি এমন কোনো আমল করবে, যে বিষয়ে আমার অনুমোদন নেই, তা প্রত্যাখ্যাত হবে’ (মুসলিম: ১৭১৮)।

বাংলাদেশে ইসলামি জ্ঞানের অভাবে নানা কুসংস্কার ছড়িয়ে আছে। রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ জানান, রাতকেন্দ্রিক কিছু অহেতুক বিশ্বাস বিভিন্ন এলাকায় প্রচলিত রয়েছে। তিনি বলেন, এসব মনগড়া কথা এবং ইসলামে এর কোনো ভিত্তি নেই। মুসলমানদের উচিত এসব কুসংস্কার বাদ দিয়ে আল্লাহ তায়ালার ওপর দৃঢ় ঈমান রাখা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের ৭০ হাজার লোক বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক, যারা শরিয়তে নিষিদ্ধ ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, কোনো বস্তুর শুভ-অশুভ মানে না। একমাত্র মহান আল্লাহর ওপর ভরসা রাখে’ (বোখারি: ৬৪৭২)।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা