August 27, 2026, 9:43 pm

উরুগুয়ের ফুটবল ম্যাচে সড়কে বল পড়ায় সংঘর্ষ, কেউ আহত হয়নি

উরুগুয়ের ফুটবল ম্যাচে সড়কে বল পড়ায় সংঘর্ষ, কেউ আহত হয়নি

উরুগুয়ের দ্বিতীয় বিভাগে একটি ফুটবল ম্যাচ চলাকালীন মাঠের বাইরে বল পড়ে যাওয়ার কারণে সড়কে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) এস্তাদিও পার্কে মন্টেভিডিও ও পায়সান্দুর দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল।

ম্যাচের ২৪ মিনিটে এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গিয়ে বলটি মাঠের সীমানা ছাড়িয়ে চলে যায়। মাঠের বাইরের ব্যস্ত সড়কে একটি গাড়ি চলছিল। চালক বলটি দেখে গাড়ি থামালেও পেছনের গাড়ির চালক সময়মতো থামতে পারেননি, ফলে সংঘর্ষ ঘটে।

ঘটনাটি লাইভ টেলিভিশন সম্প্রচারে ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে গাড়িগুলোর সামান্য ক্ষতি হয়েছে, তবে চালক বা যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হননি।

এ ঘটনার পর নিরাপত্তার জন্য ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরু হয় এবং শেষ পর্যন্ত মন্টেভিডিও ১-০ গোলে জয়লাভ করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা