August 8, 2026, 1:51 pm

যশোরের মনোহরপুরে ‘প্রয়াস’ স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন, শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ

যশোর প্রতিনিধি::
মানবতার সেবায় আত্মনিয়োগ এবং সমাজ উন্নয়নের অঙ্গীকার নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’। সংগঠনটির শুভ উদ্বোধন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় পরিবারের সদস্যদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় মনোহরপুর কাছারীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. আক্তার ফারুক মিন্টু। তিনি সদস্য ফরম বিতরণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করেন।

প্রয়াসের সভাপতি মো. রোস্তম আলীর সভাপতিত্বে এবং প্রয়াসের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাফিজুর রহমান, মনোহরপুর কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আব্দুর রহিম সরদার মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ (শাহিন) ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী ।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের উপদেষ্টা বি. এম. আব্দুর রহমান, উপদেষ্টা মো. আব্দুল জব্বার, উপদেষ্টা মো. নুরু ইসলাম এবং উপদেষ্টা মো. শফিক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াসের সহ-সভাপতি মো. তরিকুল আলম, সহ-সভাপতি মো. রাশেদুল মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বাবু, সহ-সাধারণ সম্পাদক মো. বায়েজিদ বোস্তামী, সাংগঠনিক সম্পাদক আলী আযম বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক জি. এম. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, অর্থ সম্পাদক সমীরণ শান্তি রাম রায়, ধর্মবিষয়ক সম্পাদক আবু সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. তানভীর ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন রিমি এবং শিক্ষা ও শিশু বিষয়ক সম্পাদক মরিয়ম ইয়াসমিন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার, মো. সেলিম শেখ, মো. ইমন আলী, সোহাগ চন্দ্র সরকার, মো. নূরুল ইসলাম, মো. আবু হান্নান, সুমনা সরকার, মো. জাকির ইসলাম, মায়া রানী, মো. আজিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

উদ্বোধনী অনুষ্ঠানে মনোহরপুর কাছারীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন কৃতি শিক্ষার্থী এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে ইউনিয়নের ১০ জন অসহায় নারী ও পুরুষের হাতে চাল, ডাল, আলু, লবণ ও ভোজ্যতেলসহ খাদ্যসামগ্রী সম্বলিত মানবিক সহায়তা প্যাকেজ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এস. এম. আক্তার ফারুক মিন্টু বলেন, সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নেতৃত্বে পরিচালিত এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
বক্তারা বলেন, শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই ‘প্রয়াস’-এর যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সংগঠনটি মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মানবকল্যাণে নিবেদিত থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা