August 15, 2026, 2:23 am

সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (০৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।’ তিনি উল্লেখ করেন, সরকার দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে বারবার জটিলতার সৃষ্টি না হয়।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা চলছে বলেও জানান তিনি। বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিযোগিতা করছে, তবে সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে-বাইরে বিতর্ক ও মতবিনিময় হবে, তবে আওয়ামী লীগ যেন আর ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাই এক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা