July 24, 2026, 7:52 pm

ককরোচ পার্টির আন্দোলন: সরকারের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি

ককরোচ পার্টির আন্দোলন: সরকারের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি

ককরোচ জনতা পার্টি (সিজেপি) আজ শুক্রবার ভারতের কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে সিজেপি।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সিজেপি নিরপেক্ষ জায়গায় বৈঠক করার দাবি জানিয়েছিল, সেই অনুযায়ী বৈঠকের স্থান নির্বাচন করা হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল থেকে যন্তর মন্তর চত্বরে ভিড় বাড়ছে। ‘নিরাপত্তাজনিত কারণে’ দিল্লির ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজীব চক, দিল্লি গেট, সেবা তীর্থ এবং সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারও একই কারণে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ছিল।

বৈঠকে দু’পক্ষের প্রতিনিধি হিসাবে কারা থাকবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘আমাদের প্রতিবাদ চলবে। আশা করছি মুক্ত ভাবনা নিয়ে আলোচনা হবে।’

সিজেপির মূল দাবি তিনটি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করা ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা