July 14, 2026, 11:38 am

র‍্যাবের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার মূল আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তার বাড়ি ফতুল্লার মাসদাইর এলাকায়।

র‍্যাব জানায়, গিট্টু রিপন কিলার জাহিদ বাহিনীর প্রধান শুটার এবং মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ মে মাদকের আস্তানার তথ্য সংগ্রহে যাওয়া র‍্যাবের একটি দলের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তিনজন সদস্যকে কুপিয়ে জখম করেন তিনি ও তার বাহিনী।

হত্যা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ তার বিরুদ্ধে আগে থেকেই ডজনখানেক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা