গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বুধবার (৮ জুলাই) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার উদ্যোগে আলোচনা সভা, অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।
বক্তারা তরুণদের চিন্তাশীল লেখালেখি এবং দায়িত্বশীল মতপ্রকাশের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের সমসাময়িক বিষয় নিয়ে যুক্তিনির্ভর লেখালেখি ও সৃজনশীল চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আইন, কৃষি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস ও পরিবেশ বিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনলাইন পাবলিক স্পিকিং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সংগঠনের গোবিপ্রবি শাখার সভাপতি মো. ইমন হোসেন। তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণদের মেধা বিকাশে ফোরামের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।