September 23, 2026, 4:37 pm

শাহজালাল মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি: হত্যার বিচার চাওয়া হয়েছে

শাহজালাল মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি: হত্যার বিচার চাওয়া হয়েছে

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে, যা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স থেকে টাকা বের করে গণনা করা হচ্ছিল। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ গণনা কার্যক্রম চলছিল।

চিঠির লেখক উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে। তিনি রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

লেখক মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চিঠির শেষে 'বাংলাদেশকে ভালোবাসি' লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ স্বাক্ষর করেছেন।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এ বিষয়ে কমিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা