August 18, 2026, 11:09 am

মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী

মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী

হবিগঞ্জ জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। আটকের ২১ ঘণ্টা পর তাদের মুচলেকা দিয়ে ছাড়া দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুর ২টার পর সদর থানা থেকে মুচলেকা দিয়ে তারা নিজ নিজ বাবার জিম্মায় চলে যান। থানায় থেকে বের হয়ে মাহদী হাসান বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না এবং পুলিশ তাদের অন্যায়ভাবে আটক করেছে। তিনি দাবি করেন, তারা গণতান্ত্রিক দাবি নিয়ে সমাবেশ করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা করতে দেয়নি।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহেদুল হক জানান, পূর্বানুমতি ছাড়া সমাবেশের আয়োজন করার কারণে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা