August 21, 2026, 7:25 am

মিরপুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

মিরপুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর এসব এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় ডিএনসিসি প্রশাসক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬নং কাঁচাবাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাঁচাবাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা