October 24, 2026, 11:04 am

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-২৬

রনি মিয়া, ক্রাইম রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবনকারী, বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদক ও ডাকাতি মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তিরা রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় একজন, মাদক মামলায় একজন, ডাকাতি মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন হলেন—মো. আবুল কালাম (২৩), মো. হারুন অর রশিদ (৩৫), মো. আঃ করিম (৩০), মো. ইকবাল শিকদার (৪০), মো. মনির হোসেন (৫৫), মো. শুকুর আলী (১৯), মো. রনি (২০), মো. আশিক (২২), মো. মাসুদ (২৪), ফাহিম (১৯), মো. ফারুক মিয়া (৪২), মো. রাজু (৩৫), মো. লিয়াকত আলী (৪২), মো. সোহাগ (৩০), বায়জিদ (১৯), রুবেল ইসলাম (১৯), সিয়াম (১৮) ও আনন্দ চন্দ্র বর্মন (৩০)।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ থানার কাজীপাড়া এলাকার মৃত শুক্কুর আলী ভূইয়ার ছেলে মো. কামরুজ্জামান ভূইয়া (৬০)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি জামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ থানার মোগারচর এলাকার মৃত মিছির আলীর ছেলে মো. রোমান মিয়া (৩২)। এ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার বিরফুল এলাকার আঃ হামিদের ছেলে সাইফুল মিয়া (২২)।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন—সোনারগাঁয়ের জাঙ্গাল খোল এলাকার মালেক মাওলানার বাড়ির মৃত আঃ মান্নান শেখের ছেলে মো. মুক্তার, বড়গাঁও আদমপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে রাজু এবং প্রতাপের চর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. তাহসিন আহমেদ ইমরান।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার হয়েছেন কোবাগা এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. কাউসার (২৭) এবং কলতাপাড়া এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে মো. আরমান হোসেন (২৩)।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা