July 10, 2026, 6:16 pm

সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না: জামায়াত আমির

সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না: জামায়াত আমির

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার মানুষের জন্য। তিনি বলেন, যে সরকার মানুষের খোঁজ-খবর নেওয়ার সময় পায় না, সেটি কোনো সরকারই না।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা কষ্টের মধ্যে রয়েছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যত দ্রুত সম্ভব বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে রিলিফ সামগ্রী পৌঁছানো হোক।

তিনি বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং বলেন, সরকার যদি ভালো কোনো উদ্যোগ নেন তাহলে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা