July 9, 2026, 6:59 am

সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্টের রায়

সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্টের রায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে এ রায় দেয়। এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। সারোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ ঘোষিত হওয়ার পর ঋণখেলাপির অভিযোগ এনে তার বিরুদ্ধে আপিল করেন নুরুল আমিন।

১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়।

পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন, তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি। জামায়াত প্রার্থী নুরুল আমিনের করা আপিলের শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ, যেখানে দ্রুত হাইকোর্টকে রুলের নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা