November 23, 2026, 4:04 pm

কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়।

সোমবার (২৩ নভেম্বর)পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপি সরকার গঠনের পর এটি কূটনীতিকদের সঙ্গে প্রথম ব্রিফিং।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল ৯টায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দেশের চলমান পরিস্থিতি এবং সরকারের অবস্থান কূটনীতিকদের তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,সাইবার সুরক্ষা আইন নিয়ে ব্রিফিংটি পূর্বনির্ধারিত ছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংও একইসঙ্গে নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা