July 8, 2026, 5:55 pm

নেত্রকোনায় ধর্ষণ মামলায় ১৩ বছর পর পিতৃপরিচয় পেল কন্যাসন্তান

নেত্রকোনায় ধর্ষণ মামলায় ১৩ বছর পর পিতৃপরিচয় পেল কন্যাসন্তান

নেত্রকোনায় একটি ধর্ষণ মামলায় ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক মামলার একমাত্র আসামি মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ জুলাই বারহাট্টা উপজেলার বাসিন্দা খোদবানুকে জোরপূর্বক ধর্ষণ করেন হেলাল। ঘটনার পর খোদবানু অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পরে স্থানীয়ভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও হেলাল তা প্রত্যাখ্যান করেন।

মামলা দায়েরের পর খোদবানু একটি কন্যাসন্তানের জন্ম দেন, কিন্তু তদন্তের একপর্যায়ে তিনি মারা যান। শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষায় হেলালের সঙ্গে তার সম্পর্কের মিল পাওয়া যায়।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় হেলালকে দোষী সাব্যস্ত করে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য এবং ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত বলে রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, খোদবানুকে ধর্ষণকারী হেলালই তার কন্যাসন্তানের জৈবিক পিতা। ফলে ১৩ বছর পর শিশুটি তার পিতৃপরিচয়ের আইনি স্বীকৃতি পেল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা