July 8, 2026, 5:54 pm

বিএনপি নেতা রাশেদ খাঁন: শহীদ ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য চাপ দেওয়া হয়েছিল

বিএনপি নেতা রাশেদ খাঁন: শহীদ ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য চাপ দেওয়া হয়েছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে শহীদ ওসমান হাদীকে প্রতিদ্বন্দ্বিতা না করতে একাধিকবার চাপ দেওয়ার দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন জানান, জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করেছেন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদীকে জানানো হয়েছিল যে ঢাকা-৮ আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবে এবং তাকে অন্য আসনে নির্বাচন করার জন্য বলা হয়েছিল। তবে শহীদ ওসমান হাদী স্পষ্টভাবে জানান যে, তিনি ৫০০ ভোট পেলেও ঢাকা-৮ আসনেই নির্বাচন করবেন।

রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের পর বিতর্ক সৃষ্টি হবে, এজন্য জামায়াত সাদিক কাইয়ুমকে নমিনেশন দেয়নি। তিনি জুবায়ের সম্পর্কে তথ্য উল্লেখ করে জানান, জুবায়ের আমেরিকায় থাকতেন এবং গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ফিরে এসে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।

তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে লেখেন, প্রশাসনের উচিত জুবায়ের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে জানা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা