July 7, 2026, 3:29 pm

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবলীগ নেতাকর্মী রিমান্ডে

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবলীগ নেতাকর্মী রিমান্ডে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। সাভার থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত ইমতিয়াজ আদালতে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তারের সময় আসামিরা ঘুমিয়ে ছিলেন এবং তাদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে। তারা বলেন, বিস্ফোরণের ঘটনার সঙ্গে আসামিদের কোনো সম্পর্ক নেই।

এদিকে, আসামিদের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন।

পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুই ব্যক্তি সমাবেশের সময় ঘটনাস্থল এবং এর আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা