July 5, 2026, 4:28 pm

পাবনায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

পাবনায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

পাবনার সাঁথিয়ায় মাদক সেবনের অভিযোগে ৩০ বছর বয়সী আব্দুর রাজ্জাককে তার মা পুলিশের হাতে তুলে দিয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজ্জাককে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

রাজ্জাক ফকিরপাড়াগ্রামের মৃত আব্দুল রহমান মুন্সীর ছেলে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি, মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি তার স্ত্রী এবং মাকে মারধর করে সংসারে অশান্তি সৃষ্টি করেন। তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে তাকে আটক করে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, মায়ের অভিযোগের পর রাজ্জাককে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া, নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহকেও মাদক সেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তার দণ্ড বাড়িয়ে মোট চার মাস করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা