July 5, 2026, 10:05 am

প্রধানমন্ত্রী নিরাপত্তা কৌশল নিয়ে নির্দেশনা দিলেন জনগণের কাছে সংযুক্ত থাকার জন্য

প্রধানমন্ত্রী নিরাপত্তা কৌশল নিয়ে নির্দেশনা দিলেন জনগণের কাছে সংযুক্ত থাকার জন্য

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশলকে এমনভাবে বিন্যস্ত করার নির্দেশ দিয়েছেন, যাতে তা সরকারপ্রধানকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন না করে। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আমাকে জনসভায় অংশ নিতে হয়। নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার সময় খেয়াল রাখতে হবে, যেন জনগণ থেকে সরকারপ্রধান বিচ্ছিন্ন না হয়ে পড়েন।’

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দফতরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।

এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও প্রশিক্ষিত হতে হবে। তিনি জানান, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে, তবে সাহস, সততা ও বিশ্বস্ততা অপরিহার্য।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করে এবং পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা