August 23, 2026, 12:49 pm

অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, অবহেলা ও দুর্নীতির ক্ষেত্রে চাকরিচ্যুতি হবে এবং বদলিতে বিশ্বাসী নয়। তিনি শনিবার (৪ জুলাই) নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে এবং ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কার করে নতুনভাবে সাজানো হবে। এছাড়া, স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে এ বছর একটি বিপ্লবের সূচনা করতে চান তারা, যাতে জনগণের উন্নয়ন সম্ভব হয়। মন্ত্রী উল্লেখ করেন, এবারের বাজেট আদর্শের বাজেট, যা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যাতে দেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা