বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে আজ শুক্রবার (৩ জুলাই) দেশে ফিরেছেন।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, তিনি সফরের সময় বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গমন করেন।