July 1, 2026, 11:55 am

এইচএসসি পরীক্ষায় বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান সংখ্যা

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষাকেন্দ্র এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা সবই বেড়েছে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড মাহদী আমিন বুধবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

এবার পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। নকল প্রতিরোধে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের জন্য বডি ওর্ন ক্যামেরা থাকবে।

মাহদী আমিন জানান, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার ৩১৬ জন। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যেখানে এবছর তা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জনে পৌঁছেছে।

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, পাবলিক পরীক্ষায় নতুন আইন কার্যকর করা হয়েছে, যা পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করবে। আগামী বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং কারিকুলামে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা