June 29, 2026, 3:58 pm

মাজিক অপরাধ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ‘সেতু’ সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

‎লালমনিরহাট প্রতিনিধি:


‎”সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন সেতু সামাজিক উন্নয়ন সংস্থা পরিবেশ সংরক্ষণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে। সোমবার (২৯জুন) বিকালে লালমনিরহাট সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট স্থানীয় অফিসের সামনে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজমুল হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট এবং সাধারণ সম্পাদক, ট্যাক্সেস বার এসোসিয়েশন, লালমনিরহাট।

‎সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান শাহেদ, সভাপতি, সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মোখলেজুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক, সেতু সামাজিক উন্নয়ন সংস্থা, লালমনিরহাট।
‎আয়োজকরা জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা