June 29, 2026, 9:00 am

বাংলাদেশিদের জন্য ‘স্পার্ক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘স্পার্ক’ নামে একটি বৈশ্বিক ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কো. লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৮ জুন) সাভারের জিরারবোতে সামাজিক কনভেনশন সেন্টারে সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এর দ্বিতীয় দিনের সাইডলাইনে এ চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাপানের উইক কোং লিমিটেডের প্রতিনিধি পরিচালক ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে একটি সহযোগিতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা মানুষের সংযোগ, নতুন সুযোগ সৃষ্টি এবং কমিউনিটিকে শক্তিশালী করবে। স্পার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশিরা একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হবে, যা দক্ষতাভিত্তিক আয় ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা