June 29, 2026, 8:28 am

গরুর মাংস রান্নার অভিযোগে উত্তরপ্রদেশে তিন নারী গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার পুলিশের কাছে একটি বাড়িতে গরুর মাংস রান্নার তথ্য আসে।

পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যায় এবং তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। ওই বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস ও পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়।

পুলিশের এসপি অভিষেক সিং জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নারীরা জিজ্ঞাসাবাদে জানান, মাংসগুলো গরুর এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য সদস্য এনেছেন। মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিন নারীর স্বামী ও এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা গরুর মাংসের উৎস এবং পরিবারের পূর্ববর্তী ক্রয় সম্পর্কেও তদন্ত করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা