June 30, 2026, 2:49 pm

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্
পুলিশ সূত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. অনিক হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল (টেকপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা