পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
পৃথিবীর সকল শ্রমিকদের প্রতি সম্মান জানাতে মহান ১লা মে/২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১’টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভাটি হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান, উপজেলা প্রোকৌশলী মোঃ মোঃ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুনছুরা মরিয়ম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শাহিন আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম রানা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রুবেল ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অনেকেই।
সভার শ্রমিকদের ন্যায্য শ্রম, মজুরিসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। পরিশেষে দাবি আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক মহান মে দিবস বাস্তবায়ন করতে গিয়ে যে শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।