April 18, 2026, 1:53 pm

হরমুজে ৩ ট্যাঙ্কার লক্ষ্য করে ‘ইরানি গানবোট থেকে হামলা

হরমুজ প্রণালিতে তিনটি নৌযান লক্ষ্য করে ইরানি গানবোট থেকে হামলা হওয়ার খবর পাওয়া গেছে।

এরমধ্যে একটি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা হওয়ার কথা বলেছে ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)। বাকি দুটি নৌযানে হামলার খবর দিয়েছে রয়টার্স।

ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি চালানো হয়।

ইউকেএমটিওর ভাষ্য, ওমান উপকূলের ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে। তবে ট্যাঙ্কার ও নাবিকরা নিরাপদে আছেন।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা