June 29, 2026, 3:58 pm

গ্রাম্য ফুড: হৃদয় হাসানের উদ্যোগে ১০০ মানুষের কর্মসংস্থান

৩১ বছর বয়সী হৃদয় হাসান আধুনিক স্প্রে ড্রাইং প্রযুক্তির মাধ্যমে বিটরুট পাউডার তৈরি করে ফুড বিজনেসে সফলতা অর্জন করেছেন। তিনি ভারত থেকে আমদানি করা এই পাউডার বিক্রি করে প্রায় শতাধিক কর্মীর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাম্য ফুডের মাধ্যমে তিনি দ্রুত মানুষের কাছে পৌঁছান।

শেরপুরের ছেলে হৃদয় ২০২১ সালে তুলসীমালা চাল নিয়ে কাজ শুরু করেন। ফেসবুকের মাধ্যমে অর্ডার নিয়ে তিনি ডেলিভারি শুরু করেন। বিটরুট বিক্রির আগে তিনি চিয়াসিডসহ অন্যান্য সুপারফুড নিয়ে কাজ করেন এবং গ্রাহকদের মধ্যে স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করেন।

প্রথমে একজন ব্যবসায়ীর সহযোগিতায় ভারত থেকে বিটরুট পাউডার আমদানি করে তিনি ল্যাব টেস্ট ও বিএসটিআইয়ের অনুমোদন নেন। ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হৃদয় ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেন। বর্তমানে কয়েক লক্ষ মানুষ নিয়মিত তার পণ্য নিচ্ছেন।

হৃদয় বলেন, ‘বর্তমানে ব্যবসা করতে হলে স্কিল অর্জন করতে হবে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানো যায়। প্রশিক্ষণের জন্য খোঁজ-খবর নিয়ে স্কিল অর্জন করা সম্ভব।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা