ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার আহ্বান জানিয়েছে মিত্র দেশ চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। সেখানে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে বেইজিং।
ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবশ্যই সম্মান করতে হবে। তবে একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তিনি আরও বলেন, এই প্রণালি চালু রাখার বিষয়ে আন্তর্জাতিকভাবে সবারই অভিন্ন স্বার্থ রয়েছে।
চীন যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় আলোচনা শুরু করার পক্ষেও সমর্থন জানিয়েছে বলে জানান ওয়াং ই।
সূত্র: বিবিসি।