April 15, 2026, 3:48 am

করাচি ও লাহোরে মার্কিন কনস্যুলেটের জরুরি নন এমন কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্টার ।
নিরাপত্তা ঝুঁকির কারণে করাচি ও লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেটগুলো থেকে জরুরি নন এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়েছে।

পাকিস্তানে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে। তবে বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের অবস্থার কোনো পরিবর্তন করা হয়নি। এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান। তেল আবিব ইরানে হামলা চালাচ্ছে এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে ‘মার্কিন স্বার্থ ও ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, খামেনির শাহাদাৎ একটি ঐতিহাসিক মোড় তৈরি করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে এবং বলেছে, এই বড় অপরাধ শাস্তি ছাড়া থাকবে না। খামেনির শাহাদাতের পর বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়। এর মধ্যে পাকিস্তানেও বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভকারীরা কালো পতাকা বহন করে আমেরিকা নিপাত যাক এবং ইসরাইলবিরোধী স্লোগান দেয়। করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের কম্পাউন্ডের বাইরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায়। এই ঘটনার সময় গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন নিহত হয়।

এর আগের দিন রয়টার্স জানায়, সপ্তাহান্তে করাচি কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ে। দুই মার্কিন কর্মকর্তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান, মেরিনদের গুলিতে কেউ নিহত বা আহত হয়েছে কি না তা তখন স্পষ্ট ছিল না। এছাড়া ঘটনাস্থলে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয়।

ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
এদিকে ইসলামাবাদে মার্কিন দূতাবাস এবং লাহোর ও করাচির মার্কিন কনস্যুলেটগুলো দেশজুড়ে সহিংস বিক্ষোভের কারণে সব ভিসা ও আমেরিকান সিটিজেন সার্ভিসেস কার্যক্রম স্থগিত করেছে। প্রথমে মার্কিন মিশন ২রা মার্চ ইসলামাবাদ, করাচি ও লাহোরে নির্ধারিত সব ভিসা ও সিটিজেন সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে। পরে এই স্থগিতাদেশ ৬ই মার্চ শুক্রবার পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য বাড়ানো হয়। আবেদনকারীদের উদ্দেশ্যে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে সাধারণ ভিসা সেবা বন্ধ থাকবে। কর্মকর্তারা নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে তারা বলেছেন, যেসব আবেদনকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের বিষয়ে পরে নির্দেশনা দেয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা