June 29, 2026, 12:44 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার-১১

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তারদের মধ্যে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার দুইজন, দস্যুতা মামলার একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজন রয়েছেন। সব মিলিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হযরত আলী (৪৬), বিল্লাল হোসেন, রেনু বেগম, মোরশেদ আলী ওরফে মইশা (৪২), মিজানুর রহমান ওরফে তেতা মিজান (৪৫), মানিক (৩৫), মীর আল আমিন নয়ন (২৫), ফারহান আহম্মেদ সাগর (২৪), হাবিবুর রহমান অভি (২৭), সাঈদ হোসেন মুন্না (২৮) এবং নিয়ামুল শরীফ (৩৩)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা