নিজস্ব প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (২৯ জুন) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরা যায় এবং সেসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে জানাবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করব।” তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সমাজের প্রতিটি বিষয়ে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। আপনারা সমাজের সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরুন, আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেব।” তিনি যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল হক এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন, মো. হোসেন খান সুজন ও শাহজাহান চৌধুরী মাসুম।