এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা মিটিং, বিভিন্ন কমিটির মিটিং সহ গনভোট প্রচার ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রবিবারের এ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর কোম্পানি কমান্ডার আঃ রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, এন এস আই কর্মকর্তা দাদন মুন্সী, পিপি আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত ইসলামী কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমেদ, মহানগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , জেলা প্রধান সমন্বয়কারী এনসিপি আব্দুল্লাহ আল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গন, ডেপুটি জেলার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন, ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করন,সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলায় সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, মাদকদ্রব্য প্রাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সবাই সবার গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। অপরাধী ও মাধক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
বক্তারা অবৈধ অস্র উদ্ধার, মাদক,ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদ ও ফ্যাসিষ্টের দালালদের গ্রেফতার সহ বিভিন্ন বিষয় নিশে আলোচনা করে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।
উপস্থিত নেতৃবৃন্দ আরো বলেন, নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের দুইজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের লোকদের নিয়ে বিভিন্ন বৈঠক করেন এদিকে খেয়াল রাখতে হবে। সভাপতির বক্তব্যে
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন,গনভোটের প্রচার, পচারনা ও সচেতনতা তৈরি করতে সরকার কাজ করছে। জুলাই জাতীয় সনদে বিষয়ে চারটি প্রশ্ন থাকবে এই ব্যালটে হ্যা বা না সিল দিবে। সরকারি দপ্তরের সবাই হোটেল, রেস্তোরাঁ, হাটবাজার, ফেরিঘাট, মসজিদ, মন্দির সর্বস্তরে এর প্রচারণা চালাতে হবে। গনভোটের লেগো’ “গনভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”। একথা সবার মাঝে পৌঁছে দিতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির আরো বলেন, নির্বাচনের সার্থে আচরণবিধি লঙ্গন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে যেই হউক। আপনারা সবাই গন ভোটের প্রচার প্রচারণা অংশ নিবেন। জনগণের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি করবেন। আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা বাহিনী গুলি আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে।
তাই আমরা আশা করব আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন করতে সফল হব।
এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বক্তব্য বলেন,জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে , অপরাধ দমন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ,কিশোর গ্যাং প্রতিরোধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ,যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে নারায়গঞ্জ জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি আরো স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।