ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয়ের পর টাইগারদের প্রশংসা করেছেন। রবিবার (১৬ আগস্ট) তিনি নিজের এক্স অ্যাকাউন্টে এই সাফল্যের কথা উল্লেখ করেন।
বিশপ জানান, বাংলাদেশকে এখন প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন।’
তিনি আরও বলেন, ‘এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে—যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি।’
বিশপ উল্লেখ করেন, এই জয়ে মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ আরও অনেকের অবদান রয়েছে। তবে তিনি বিশেষভাবে হাসান মাহমুদের বোলিং দক্ষতার প্রশংসা করেন।
তিনি কোচ ফিল সিমন্সের কথাও স্মরণ করেন এবং বলেন, ‘ফিল সিমন্স এবং তার পুরো দলের জন্যও দারুণ খুশি। সত্যিই অসাধারণ এক অর্জন বাংলাদেশের।’