আগামী ২২ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান ও তাদের স্বীকৃতির বিষয়টি আলোচনা করা হবে।
শনিবার (১৫ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এ স্মরণসভায় আমন্ত্রণ জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মরণসভায় আন্দোলনে অংশ নেওয়া মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হবে এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পাবে।
রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিতব্য এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্মরণসভায় মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ, জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা এবং আন্দোলনে অবদানের স্বীকৃতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।