August 25, 2026, 4:48 am

বাংলাদেশ ক্রিকেট টিমকে জামায়াতের অভিনন্দন, অস্ট্রেলিয়াকে হারানোর পর

বাংলাদেশ ক্রিকেট টিমকে জামায়াতের অভিনন্দন, অস্ট্রেলিয়াকে হারানোর পর

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় অর্জন করেছে। এই জয়ের জন্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিনন্দন জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়। তিনি ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি ও অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের ধৈর্য ও আত্মবিশ্বাস প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করবে।

তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা