October 31, 2026, 3:37 pm

কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহার, কর্মকর্তাদের মারধরের অভিযোগ

কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহার, কর্মকর্তাদের মারধরের অভিযোগ

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফজলে রাব্বীকে দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। তাকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা। অভিযোগের মধ্যে রয়েছে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধরের ঘটনা।

ভুক্তভোগী দুই কর্মচারী এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান। তারা অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন, যা পৌরসভার দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে।

ঘটনার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত সিইও ফজলে রাব্বীকে অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং একই দিন স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান। জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মধ্যে সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বিএম কুদরত-এ-খুদা জানান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা