January 16, 2026, 6:41 am

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২৫০০ পিস ইয়াবা ও ০১ টি প্রাইভেটকার সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :০২ জানুয়ারি (শুক্রবার) সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ এর দিকনিদের্শনা মোতাবেক সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ০৭:০৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষারীয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে ০১ টি প্রাইভেটকারসহ আটক করেন এবং আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নিজেদের নাম-ঠিকানা ১। জহুরা বেগম (৩৫), স্বামী- মৃত আবুল কালাম; ২। তাছিয়া নূর (১৯), পিতা- মফিজুল, উভয় স্থায়ী ঠিকানাঃ গ্রাম- উলুচামারী, ইউপি-নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং ৩। মোঃ বিপুল হোসেন (৩৭), পিতা- বেলাল হোসেন, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- কাঠের পুল, মঠপাড়া, থানা-ভেড়ামাড়া, জেলা-কুষ্টিয়া বলে প্রকাশ করে। তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার যার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-গ-২৮-২৬৮৪, ইঞ্জিন নং-INZE045156, চেসিস নং- NZE14-9210300 তল্লাশি করে সর্বমোট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা