September 22, 2026, 5:47 am

রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে চনপাড়া পুলিশ ক্যাম্প। চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা গ্রামের বাসিন্দা জাকির হোসেন একটি কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর গ্যারেজে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাতেন একই এলাকার সাফি উদ্দিনের ছেলে সাকিব।
গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অটোরিকশাটি ধোয়ার কথা বলে গ্যারেজ থেকে নিয়ে যান চালক সাকিব। পরে নির্ধারিত সময়ে গাড়িটি গ্যারেজে ফিরে না আসায় গ্যারেজের মালিক জাকির হোসেনকে বিষয়টি জানান সংশ্লিষ্টরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান না পেয়ে তিনি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানায় মামলা নম্বর ৪৬(৯)২৬ রুজু করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ প্রযুক্তির সহায়তায় সাকিবকে শনাক্ত করে গ্রেফতার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়াপাড়া এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা