September 21, 2026, 6:54 am

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে ইমন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার ভাবিও গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফিরোজা বেগম (৫০), তিনি বড় শালঘর এলাকার ফরিদ উদদীনের স্ত্রী এবং তার আট মাস বয়সী ভাতিজি। স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

হামলায় গুরুতর আহত ইমনের ভাবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা