মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি :কৃষক ও নারীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ বিশেষ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়ায় সর্বস্তরের জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। রবিবার বিকাল ৪ টায় আড়ালিয়া স্ট্যান্ড থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালীন সময়ে শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাধারণ মানুষকে ফ্যামিলি ও কৃষককার্ড সম্পর্কে অভিহিত করেন নেতৃবৃন্দ। পাশাপাশি আগামী নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এর পরিচিতি তুলে ধরেন সকলে। পাশাপাশি আগামী নির্বাচনে কামরুজ্জামান রতনকে ধানের শীষে ভোট দিতে আহবান জানানো হয়। এসময় জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই খেটেখাওয়া কৃষক ও নারীদের ভাগ্যোন্নয়ন হবে। আর তাদের উন্নয়নের মধ্য দিয়ে বিএনপি আগামীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে বলে জানান তিনি।
এসময় মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনর রশীদ, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, যুবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রিমু। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভি, যুবদলের সদস্য, দুলাল সরকার, নাসিম ওয়াসিম, মোকলেস দেওয়ান, মোঃ শাহ আলম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মাসুম রানা,মোঃ রনিসহ শতাধিক নেতৃবৃন্দ।