July 4, 2026, 1:54 pm

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ছয় দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু করতে বলা হয়েছে।

৪ জুলাই, শনিবার, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাসপাতালগুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এই নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, হাসপাতাল প্রধানদের নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মনিটরিং করা এবং প্রতি শনিবার হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

এছাড়া, বিভাগীয় পরিচালকরা জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং সিভিল সার্জনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৭ আগস্ট ২০২৬ এর মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে, অন্যথায় প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা