July 4, 2026, 12:37 pm

দেশে হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৩৮, আক্রান্ত ৮৩৩ শিশু

দেশে হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৩৮, আক্রান্ত ৮৩৩ শিশু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ৮৩৩ শিশু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে, এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১০১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৭৩২ শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৪ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩। এর মধ্যে ১২ হাজার ৫২৬ জন নিশ্চিত হাম রোগী রয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন, যাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৪ হাজার ২১৮ জন বাড়ি ফিরেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা