এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫খ্রি. তারিখ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) । মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক নেতৃবৃন্দগণ সম্মানিত পুলিশ সুপার কে বিভিন্ন বিষয়ে তাদের মুল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।